শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

‘এক-দুইটা ম্যাচে রান করিনি, এর মানে অফ ফর্মে চলে যাইনি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : অল্প কিছুদিনের ভেতরই বাংলাদেশ দলের মিডল অর্ডারের জন্য বড় ভরসা হয়ে উঠছেন তাওহীদ হৃদয়। কিন্তু এশিয়া কাপে যেন সেটি ঠিকঠাক পূরণ করতে পারছিলেন না তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৪১ বলে ২০ রান করে আউট হন, পরের ম্যাচে ফেরেন ডাক মেরে। এরপর সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষেও ৯ বলে ২ রান করে হারিস রউফের গতিতে পরাস্ত হয়ে বোল্ড হন।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন হৃদয়। দলের বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে একাই লড়াই করেন তিনি। সেদিন ১০৪ বলে ৮২ রান করে শেষ পর্যন্ত দলের আশা হয়ে টিকে ছিলেন। যদিও জেতাতে পারেননি। তাওহীদ হৃদয় বলছেন, একদমই অফ ফর্মে চলে যাননি তিনি।  

মঙ্গলবার শ্রীলঙ্কায় হৃদয় বলেন, ‘প্রতিটা ম্যাচে প্রত্যেকটা খেলোয়াড় ভালো খেলে না এটাই স্বাভাবিক। একটা-দুটা ম্যাচে রান করিনি, এর মানে একদম অফ ফর্মে চলে গেলাম, ব্যাপারটা এমনও না। আমার মনে হয় এখানে বোঝার ভুল আছে। কিন্তু আমার দল থেকে কোচদের কিংবা খেলোয়াড়দের থেকে কারো এরকম অনুভব হয়নি, আমি এরকম অবস্থায় আছি। আমি মনে করি এখানে না, প্রত্যেকটা আন্তর্জাতিক ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য। এটা বিশ্বকাপ বা এশিয়া কাপ দেখেই না, প্রত্যেকটা ম্যাচই একজন খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। সবসময় চেষ্টা করি একজন ব্যাটার হিসেবে আমার দলের জন্য অবদান রাখার জন্য।’ 

‘অবশ্যই হতাশ (শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে)। কারণ দলের রেজাল্ট হয়নি। আমার কাছে মনে হয় এই ইনিংস কোনো কাজের না। যদি দল রেজাল্ট করত, আমরা জিততাম সেক্ষেত্রে তখন নিজের কাছেও একটা সন্তুষ্টি কাজ করত। আশা করি পরবর্তীতে যদি এরকম কোনো সুযোগ আসে চেষ্টা করব, ওখান থেকে ম্যাচটা শেষ করে আসতে।’

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit