স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে হারানোর ১৫ ঘণ্টার ব্যবধানে ফের খেলতে নেমেছে ভারত। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে তারা আজ মুখোমুখি হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। টানা খেলার মধ্যে থাকা বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা গিয়েছিল। তবে তাদের নিয়েই খেলতে নেমেছে। তবে এসেছে এক পরিবর্তন।
সেই পরিবর্তনের ম্যাচেও টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জিতেই নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। টসে জানিয়েছেন তিন স্পিনার নিয়ে খেলতে নামছেন তারা। তাই আগের ম্যাচে খেলা পেসার শার্দুল ঠাকুরকে বসিয়ে রেখে আজ নামানো হয়েছে অক্ষর প্যাটেলকে।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লুকেশ রাহুল (উইকেটকিপার), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসাল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েললাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাঠানা।
কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৪