শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে গাছের চারা ও পরিবেশবান্ধব কাগজ কলম বিতরণ

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪২ Time View
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : ‘পরিবেশ কথন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পরিহার করে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক শিরোনামে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), গ্রিন ইকো এবং রিভারাইন পিপল ক্লাব, বেরোবি শাখার যৌথ আয়োজনে স্কুল ও কলেজ পর্যায়ের সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে কাগজের তৈরি কলম এ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার ১১ সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাঙ্গা রাণী লক্ষ্মীপ্রিয়া স্কুল এন্ড কলেজের এক হাজার শিক্ষার্থীদের মাঝে এক হাজার কাগজের তৈরি কলম বিতরণ করা হয়। কলম বিতরণের পূর্বে শিক্ষার্থীদের সামনে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় আলোচনা করা হয়।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-রিভারাইন পিপল ক্লাব, বেরোবি শাখার আহবায়ক ছাওমুন পাটোয়ারী সুপ্ত, গ্রিন ইকোর সদস্য মিথুন চৌধুরী, নিবাস রায়, নুরনবী সরকার সহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী  বলেন- “বাংলাদেশের মত উন্নয়নশীল দেশ জলবায়ুর নেতিবাচক প্রভাবের হুমকিতে আছে। প্রকৃতি ও পরিবেশকে সুরক্ষিত রাখতে না পারলে টেকসই উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়। আমাদের তরুণ প্রজন্মকে আরো বেশি সচেতন হতে হবে”।
বেলা, রাজশাহী কার্যালয়ের সনম্বয়কারী তন্ময় সান্যাল স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরিবেশ, জীববৈচিত্র্য, অর্থনীতি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে প্লাস্টিক দূষণ। ইতোমধ্যেই পৃথিবীর মাটি, পানি, বায়ুমন্ডল, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও মানব স্বাস্থ্যে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে এই প্লাস্টিক দূষণ। একবার ব্যবহার্য পলিথিন-প্লাস্টিক পণ্য পরিবেশ দূষণে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। তাই আমাদের প্লাস্টিকের বিকল্প খুঁজতে হবে। এ ক্ষেত্রে আমাদের পরবর্তী প্রজন্মকে সচেতন করতে হবে।”
অপরদিকে, একই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে গ্রিন ইকো, রিনিউ নাও এবং গ্লোবার সিটিজেন্স ফর হিউমিনিটির যৌথ আয়োজনে প্রত্যেককে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজক সংগঠনের কর্তৃপক্ষ জানায়, পর্যয়ক্রমে জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও  এই কার্যক্রম পরিচালিত করা হবে।
কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit