সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

খাগড়াছড়ি জেলা পর্যায়ে  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “স্মার্ট স্কিলস ফর স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে খাগড়াছড়িতে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) এর প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।সোমবার (১১ সেপ্টেম্বর ২০২৩ইং ) সকালের দিকে  খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও SEIP প্রকল্প অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় এর আয়োজনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, SEIP এর নির্বাহী প্রকল্প পরিচালক ও  অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব  ফাতেমা রহিম ভীনা।

এসময় অর্থ মন্ত্রণালয় এর উপ-সচিব  SEIP এর সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক  আছমা আরা বেগম,অর্থ মন্ত্রণালয় এর উপ-সচিব SEIP এর সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক   ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিক,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি মং সার্কেলের রাজা সাচিং প্রু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুসলেমউদ্দীন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়াসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিগণ। 

প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব  SEIP এর নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম ভীনা  বলেন, প্রাকৃতিক সম্পদের দিক দিয়ে বাংলাদেশ তেমন সমৃদ্ধ নয়। তাই বাংলাদেশের এ বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে কিভাবে কাজে লাগিয়ে জন শক্তিতে রুপান্তর করা যায় বিষয়টির উপর গুরুত্ব দেন। এবং নারী পুরুষ বৈষম্য, বিভাজন না করে এক সাথে কাজ করে এগিয়ে যেতে হবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগোষ্ঠী যাতে পিছিয়ে না পরে এবং তাদের প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সদ্ব্যবহারে উপযুক্ত পরিকল্পনা প্রণয়ন করা জরুরি বলে মনে করেন তিনি। 

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit