রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ঢাবি’র জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন  ১০ শিক্ষার্থী

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৬ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  জগন্নাথ হলের ১০জন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র ‘জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। আজ ১০ সেপ্টেম্বর ২০২৩ রবিবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ প্রদান করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, সিনেট ও সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন, সিনেট সদস্য মোহাম্মদ ইকবাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বৃত্তিপ্রদানসহ এরকম বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে। তিনি আশাপ্রকাশ করে বলেন, এই বৃত্তির দ্বারা শিক্ষার্থীরা লেখাপড়ায় উৎসাহিত ও উপকৃত হবে। নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দক্ষ ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে মানবসেবায় ও সমাজের উন্নয়নে অবদান রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। 

বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা হলেন- বিকম চন্দ্র সিংহ, ধ্রুব দত্ত অন্তর, সঞ্জিত রায়, সামসন বম, নিলয় মিত্র, মং সিং চিং মারমা, জয় গোলদার, জয়ন্ত ডালু, অকসই কুমার হাজং এবং প্রিতম মন্ডল।

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit