মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে ভারতীয় নেশার টেবল্যাটসহ আটক – ২ দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ

কিশোর গ্যাংয়ের ১১০০ সদস্যকে আইনের আওতায় এনেছে র‌্যাব

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ‘২০১৭ সালে র‌্যাব প্রথম কিশোর গ্যাং কালচার আবিষ্কার করে। আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। পদক্ষেপ নেওয়ার পরও অনেকে এসব কার্যক্রম থেকে সরে আসছে না। কিশোর গ্যাং কালচারের সঙ্গে জড়িত ১১০০ সদস্যকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি।’

আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সারা বাংলাদেশে কিশোর গ্যাং দমনে ও এর সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যেসব আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, ঢাকা উদ্যান, আদাবর, শ্যামলী, মোহাম্মদপুরসহ র‌্যাব-২ এর এলাকায় গত তিন মাসে এ ধরনের কিশোর গ্যাং বা যারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল তাদের ৮০ থেকে ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তারা জামিনে বেরিয়ে আসে। কিছুদিন আত্মগোপনে থাকার পর আবার তারা একত্রিত হয়ে একই অপরাধ করতে থাকে।

তিনি বলেন, র‌্যাব তথ্য উপাত্ত ও ভিডিও ফুটেজের ওপর ভিত্তি করে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করে। নিয়মিত মামলা দিয়ে তাদের আইনের আওতায় আনার পর অনেকেই জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিশোর গ্যাং কিংবা সন্ত্রাসীরা যখন আত্মগোপনে বা বাইরে থাকে তখন তারা আধিপত্য বিস্তারের জন্য কারো ছত্রছায়ায় এ কাজগুলো করে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit