মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

লক্ষ্ণৌয়ের সহকারী কোচ হলেন শ্রীরাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬০ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছর এই সময়ে বাংলাদেশ দলে ‘টেকনিক্যাল কনসালট্যান্ট’ হিসেবে কাজ করেছেন শ্রীধরন শ্রীরাম। অবশ্য ‘টেকনিক্যাল কনসালট্যান্ট’ ছিল পোশাকি নাম। আদতে প্রধান কোচের ভূমিকাই পালন করেছেন তিনি। সেই শ্রীরাম এবার আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সহকারী কোচ নিযুক্ত হলেন।

২০২৪ সালের আইপিএলের জন্য শ্রীরামকে সহকারী কোচ করেছে লক্ষ্ণৌ। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিটি অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারকে প্রধান কোচ করেছে। অস্ট্রেলিয়া দলে ল্যাঙ্গারের সঙ্গে কাজ করেছেন শ্রীরামও। ভারতের সাবেক অলরাউন্ডার শ্রীরাম ২০১৬ সালে স্পিন বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার কোচিং সেটআপে যোগ দেন। ৬ বছর এই ভূমিকায় থাকার পর সহকারী কোচের দায়িত্বও সামলেছেন।

ল্যাঙ্গার ও শ্রীরামের কোচিংয়ে অস্ট্রেলিয়া ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২১-২২ মৌসুমের অ্যাশেজ জয় করে। ২০২৩ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্পিন বোলিং কোচের পদেও ছিলেন শ্রীরাম। তার যোগ দেওয়ার মধ্য দিয়ে লক্ষ্ণৌয়ের কোচিং প্যানেলে সব পদ পূর্ণ হলো।

শ্রীরাম ছাড়াও লক্ষ্ণৌয়ে সহকারী কোচ হিসেবে রয়েছেন বিজয় বিহারি, বোলিং কোচ হিসেবে আছেন মরনে মরকেল, স্পিন বোলিং পরামর্শক হিসেবে আছেন প্রভিন তাম্বে। জন্টি রোডস দলটির ফিল্ডিং কোচ। ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর দলটির মেন্টর। স্ট্যাটেজিক পরামর্শক হিসেবে আছেন এমএসকে প্রসাদ। এখন পর্যন্ত আইপিএলের দুই আসরে খেলেছে লক্ষ্ণৌ। দুইবারই তারা প্লে-অফে খেলেছে।

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit