বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

জনপ্রতিনিধিরা চেষ্টা করলে জনগণের ভাগ্য আমূল পরিবর্তন করা সম্ভব: তাজুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : মানুষের কল্যাণে জনপ্রতিনিধিরা দৃঢ়প্রতিজ্ঞ থাকলে জনগণের ভাগ্যের আমূল পরিবর্তন সম্ভব বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, পৃথিবীর সব উন্নত দেশের উন্নয়নের ইতিহাস জনপ্রতিনিধিদের মাধ্যমেই পরিবর্তিত হয়েছে। জনপ্রতিনিধিরা যদি দক্ষ হয় সেই দক্ষতার ছোঁয়া জনগণের জীবনেও প্রভাব ফেলে। সেজন্য বঙ্গবন্ধুকে শত নির্যাতন জেল-জুলুম দিয়েও বাঙালির স্বাধিকার আন্দোলনের পথ থেকে বিচ্যুত করা যায়নি।

শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলদের জন্য আয়োজিত ‘সিটি করপোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর এবং এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানের জন্য জনগণের উদ্ভাবনী শক্তির ওপর গুরুত্ব আরোপ করে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, আপনারা যারা আজকে এখানে উপস্থিত তারাই আপনাদের এলাকার মানুষ এবং তাদের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানবেন। সেই সমস্যার সমাধানে উদ্ভাবনের মাধ্যমে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্থানীয় মানুষ সুযোগ পেলে অনেক কঠিন সমস্যারও বেশ সহজ সমাধান করতে পারে।  

স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে রাজস্ব আদায়ের ওপর গুরুত্ব আরোপ করে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, মানুষ যদি তাদের প্রদত্ত করের টাকায় বিভিন্ন নাগরিক সুবিধা ভোগ করে তাহলে কর দিতে উৎসাহিত হয়। এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। ছোট্ট এবং জনবহুল দেশের প্রধান শক্তি হচ্ছে এর মানবসম্পদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের শক্তির ওপর বিশ্বাস রাখেন জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, সেজন্যই তিনি দারিদ্র্য পীড়িত একটি দেশকে আজকে বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশে পরিণত করতে পেরেছেন, উন্নয়নশীল বিশ্বের কাতারে সম্মানের সঙ্গে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিতে পেরেছেন।

জনগণের ইচ্ছায় এবং জনপ্রতিনিধিদের দ্বারা শাসন ব্যবস্থাকেই গণতন্ত্র উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, তবে সেই জনপ্রতিনিধিদেরও বিভিন্ন বিষয়ে জানার দরকার রয়েছে বলেই আজকের এ প্রশিক্ষণ। সময়ের সঙ্গে মানুষের এবং চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় নানা আইনের পরিবর্তন হয় এবং সে বিষয়ে জনপ্রতিনিধিদের ধারণা থাকতে হবে।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, আশা করি খুলনার বিভিন্ন এলাকার কাউন্সিলররা তাদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধানের তড়িৎ ব্যবস্থা নিতে পারবেন। এ প্রশিক্ষণের ফলে তারা নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে আরও বেশি উদ্বুদ্ধ হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র। তিনি এ সময় ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণের আরও বেশি আয়োজন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম বলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট সাধারণত তিন দিনব্যাপী এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করলেও এবার তা পাঁচ দিনব্যাপী আয়োজন করা হয়েছে। আপনারা খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলররা রাজশাহী সিটি করপোরেশন পরিদর্শনে যাবেন এবং সেখান থেকে নাগরিক সেবায় কোনো ব্যবস্থা ভালো থাকলে তা আয়ত্ত করে নিজ নিজ এলাকায় বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। এ প্রশিক্ষণ কাউন্সিলরদের মধ্যে যোগাযোগ এবং সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit