সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

নতুন সিনেমায় মিথিলা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : ঢাকার অভিনেত্রী হয়েও নিজ দেশের চেয়ে কলকাতার সিনেমাতেই বেশি দেখা গেছে রাফিয়াথ রশিদ মিথিলাকে। সেই ধারাবাহিকতায় আবারো কলকাতার নতুন সিনেমায় অভিনয় করছেন এ তারকা। সিনেমার নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। এটি পরিচালনা করবেন দুলা দে।

গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে নির্মিতব্য এ সিনেমায় মিথিলাকে দেখা যাবে নার্সের চরিত্রে। মিথিলা প্রসঙ্গে পরিচালক বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি। চরিত্রটি নিয়ে দেড় বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন তিনি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। কলকাতা ছাড়া সিনেমাটির শুটিং হবে বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit