বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম

জামায়াতের নির্বাচন করা নিয়ে যা বললেন পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, জামায়াতে ইসলামী একটি জঙ্গি সংগঠন, সেটি দেশের মানুষ জানে। জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কিনা, তাদের নিবন্ধন দেওয়া হবে কিনা, সেটি সরকারের দেখার বিষয় নয়, নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেব।

মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। সেই সুষ্ঠু নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

দেশের ব্যাংক খাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, দেশে ব্যাংকখাতগুলো থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার-উজ জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit