মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আশুলিয়ায় গেমস খেলা নিয়ে দুই কিশোরকে ছুরিকাঘাত ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ

কানাইঘাটে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সম্প্রতি ভূমিকম্পে সিলেটের কানাইঘাট উপজেলার ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ঘর পরিদর্শন করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।শুক্রবার (০৮ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ঘরগুলোর তালিকা তৈরি করার জন্য যুব রেড ক্রিসেন্ট সদস্যদের নির্দেশ দেন।মস্তাক আহমদ পলাশ বলেন,’যে কোনো দূর্যোগে সরকারের পাশাপাশি রেড ক্রিসেন্ট সব সময় জনগনের পাশে থাকে। আমরা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর তালিকা তৈরি করে পর্যায়ক্রমে সেগুলো মেরামত করে দেব।’

পরিদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন,লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া,সাধারণ সম্পাদক আলিম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল মন্নান,আওয়ামী নেতা আব্দুল লতিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।মস্তাক আহমদ পলাশ এর পূর্বে সামাজিক যোগাযোগ উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় এমপির বিশেষ বরাদ্দকৃত ও এলজিইডির বাস্তবায়নে সোনাতন পুঞ্জি জামে মসজিদের টাইলসের কাজ পরিদর্শন করেন।

কিউএনবি/অনিমা/০৮.০৯.২০২৩/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit