মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
ইবিতে বিএনপি-জামায়াতের পালটাপালটি কর্মসূচি, সমঝোতায় ছাত্রদল-শিবির চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী আরও ২ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৯৯৯ ‎লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা ‘সিঙ্গেল’ লিখে কী বার্তা দিলেন আইমা বেগ? পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে

ওসমানীনগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত বাবলু রঞ্জন দাস

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ওসমানীনগর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বাবলু রঞ্জন দাস। তিনি চাকুরী জীবনে সহকারী শিক্ষক হিসেবে ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম যোগদান করে দীর্ঘ প্রায় ১২ বছর সফলতার সাথে শিক্ষাদান অব্যাহত রেখেছেন। তিনি পূর্বে ২০১৯ সালে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি তার এ অর্জন তার পরিবার এবং স্ত্রী পুত্রকে উৎসর্গ করেছেন। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত।

তার সহধর্মিণী পিংকি রানী দাসও অত্র উপজেলার একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি এক পুত্র সন্তানের পিতা। তার নাম সব্যসাচী দাস সৌম্য। বাবলু রঞ্জন দাসের পিতা মৃত উমা প্রসন্ন দাস ও অত্র উপজেলার একজন প্রধান শিক্ষক ছিলেন। বাবলু রঞ্জন দসের ৫ ভাই-বোনদের মধ্যে তিনি দ্বিতীয়। বাবলু রঞ্জন দাসের বাড়ী অত্র উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামে। তিনি কয়েক দিন পর জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে অংশগ্রহণ করবেন। তিনি সবার নিকট দোয়া বা আশীর্বাদ প্রার্থনা করেন।

কিউএনবি/অনিমা/ ০৮.০৯.২০২৩/বিকাল ৫.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit