শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

মাটিরাঙ্গাতে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  গাঁজাসহ মো.  মনির হোসেন@রাজ (২৭)  নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশ।শুত্রুবার (৮ সেপ্টেম্বর ২০২৩ইং  ) রাত ১২.১০ মিনিটের   দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া এর দিক নির্দেশনা অনুযায়ী  গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.বরকত  উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৫৫০ গ্রাম গাঁজাসহ আসামী মোঃ মনির হোসেন@রাজ (২৭)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা থানাধীন গোমতী ইউনিয়নের ০৬নং ওয়ার্ড গোমতী বাজারের পশ্চিম মাথায় আল আমিনের জ্বা লানি তেলের দোকানের সামনে গোমতী – শান্তিপুর  পাকা রাস্তার উপর মো. মনির হোসেন@রাজ এর কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৫৫০গ্রাম  গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি হলেন-মো. মনির হোসেন@রাজ (২৭) মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের ৫নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকার  মো. জামাল হোসেন এর ছেলে।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ প্রক্রিয়াধীন। আসামিকে বিধি মোতাবেক যথা সময়ে  আদালতে সোর্পদ করা হবে।

কিউএনবি/অনিমা/ ০৮.০৯.২০২৩/সকাল ১১.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit