শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
মাধবদীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা? যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ  নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ  নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা  চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ঈদযাত্রায় ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

ম্যাচ ড্র করলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ Time View

ডেস্কনিউজঃ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। এই ম্যাচে তিন লাল কার্ড দেখিয়েছেন রেফারি। বসুন্ধরা আবাসিকে কিংস এরেনায় অ্যাটাকিং থার্ডে আটকে যাওয়ায় গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল। তবে বিরতি থেকে ফিরেই বাংলাদেশের জালে বল জড়ায় আফগানরা। যদিও দ্রুতই বাংলাদেশকে সমতায় ফেরান মোরসালিন। তবে আর কোনো গোলের দেখা পায়নি দু’দল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ম্যাচের শুরু থেকে অপরিকল্পিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৬ মিনিতে ফ্রি কিক পায় জামাল ভুঁইয়ারা। তবে সেখান থেকে সুবিধা করতে পারেনি তারা। এরপর ম্যাচের ১৯ মিনিটে ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ডাগআউটে।

মেজাজ হারানোয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আফগানিস্তানের কোচ। আব্দুল্লাহ আল মুতাইরী। অন্যদিকে একই ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন।

বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে গোলের ভালো সুযোগ পায় বাংলাদেশ। কর্নার থেকে পাওয়া বলে ডি বক্সের ভেতর থেকে জামাল শট নিয়েছিলেন। কিন্তু একেবারে গোলমুখের সামনে থেকে প্রতিহত হয় এক আফগান খেলোয়াড়ের পায়ে লেগে।

প্রথমার্ধে বাংলাদেশের সবচেয়ে ভালো সুযোগ ছিল এটিই। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল। তবে দ্রুতই সমতায় ফেরে বাংলাদেশ।

ম্যাচের ৬২ মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান মোরসালিন। বিশ্বনাথের পাস থেকে কোন ভুল না করে বল জালে জড়ান তিনি। তার গোলের ১-১ গোলের সমতা আনে বাংলাদেশ।

এরপর আফগান শিবিরে একাধিক আক্রমণ চালায় বাংলাদেশ। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। আফগানিস্তানও বেশ কিছু আক্রমণ করে। তারাও ব্যর্থ হয় হয়। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে দু’দল।

কিউএনবি/ নাহিদা/ ০৭.০৯.২০২৩/রাত ৮.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit