বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শার্শা পুলিশের অভিযান ইয়াবা, ফেনসিডিল গাঁজাসহ আটক ৩

 মনিরুল ইসলাম মনি, শার্শা সংবাতদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ Time View

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ ৩জন গাঁজা সেবনকারীকে আটক করেছে। শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সূত্রে অভিযান চালিয়ে মাদকসহ ৩ জনকে আটক করে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০৪ পিস্ ইয়াবা , ৮৩ বোতল ফেনসিডিল ও প্রায় ১ কেজি গাঁজা। এ ছাড়া মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ১ টি ১৫০ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল। পুলিশের অভিযানে আটক গাঁজা সেবনকারীরা হলেন শার্শার নারানপুর গ্রামের মহিদুল ইসলাম এর ছেলে রাকিব হাসান (১৮), ইজারত হোসেনের ছেলে শাহ আলম(১৮) ও পাড়িয়ারঘোপ গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে মোঃ রুবেল শেখ (৩০)। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।শার্শা থানা সূত্রে জানাগেছে, অভিযানে শার্শা থানার এস আই আনিস ও এ এস আই সেলিম অভিযান চালিয়ে বুধবার সন্ধায় শার্শার কামারবাড়ি মোড় থেকে ৪৬ বোতল ফেনসিডিলসহ ১ টি ১৫০ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করে।

এস আই আেনিস জানান, গোপন সংবাদ পায় শার্শার বারোপোতা এলাকা থেকে একটি বড় মাদকের চালান শার্শা হয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদে বুধবার সন্ধায় সন্দেহজনক বেনাপোল থেকে নাভারন গামি একটি মোটর সাইডকেলের শার্শার কামারবাড়ি নামক স্থানে গতিরোধ করতে গেলে ৩জন মাদক ব্যবসায়ি ১ টি ১৫০ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় ফেলে যাওয়া মোটর সাইকেলটি জব্দ করা হয়। তখন মোটরসাইকেলটি তল্লাশী করলে গাড়ির ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত ৪৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তিনি আরও জানান তদন্ত করে জানা যায় শার্শা উপজেলার কৃঞ্চপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলাম এর ছেলে মুছা(২৮, আদম আলীর ছেলে রাজু(৩০) ও বারোপোতা গ্রামের নওশের মিস্ত্রির ছেলে মনির ওরফে ভজ্জের( ৩৫) জব্দকৃত ফেনসিডিল মোটরসাইকেল করে বহন করছিল। যার প্রকৃত মালিক মুছ। পুলিশে দেখে তা পালিয়ে যায়। এ ব্যাপারে শার্শা থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এ ব্যাপারে শার্শা থানার সেকেন্ড অফিসার এস আই সামিউল বলেন, পুলিশি অভিযানের অংশ হিসেবে শার্শা থানা পুলিশ গত ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৪ পিস্ ইয়াবা , ৮৩ বোতল ফেনসিডিল ও প্রায় ১ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া ১ টি ১৫০ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার সহ ৬ জন মাদক সেবিকে আটক করেছে। এ ছাড়া পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৫জন আসামীকে আটক করা হয়েছে। আটক হয়েছে ৩ জন সাজা প্রাপ্ত আসামী। মাদক আইনে নতুন মামলা হয়েছে ৮টি।এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, শার্শা উপজেলাকে মাদক মুক্ত করতে অভিযান চলছে। তিনি বলেন মাদক ব্যবসায়ী যেই হোক তাকে ছাড় দেওয়া হবেনা। তিনি মাদক ব্যবসায়ী ও মাদক ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit