বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

জমির রেকর্ড সংরক্ষণ জমির উপযুক্ত মালিকদের দেওয়ার জন্য হেডম্যানদের নির্দেশ পার্বত্য মন্ত্রীর

মো. জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য অঞ্চলের জমির মৌজার সীমানা সঠিকভাবে নির্ধারণ ও তা নিজ দায়িত্বে রাখা, সব জমির রেকর্ড সংরক্ষণ এবং মৌজা হেডম্যানদের দেওয়া প্রত্যয়নপত্র উপযুক্ত ব্যক্তিকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ভূমি সমস্যা নিরসনে প্রশাসনের পাশাপাশি হেডম্যানদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ২০২৩ইং ) দুপুরের দিকে  বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবানের হেডম্যান (মৌজা প্রধান) দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেন।এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, নানা সমস্যা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিন পার্বত্য জেলায় মৌজাবাসীর উন্নয়নের জন্য হেডম্যানরা কাজ করে যাচ্ছেন। তবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে নানা ধরনের ভূমি সমস্যা নিরসনে হেডম্যানদের আরও আন্তরিক হতে হবে। মন্ত্রী হেডম্যানদের স্থানীয় বাসিন্দাদের আন্তরিকতার মাধ্যমে যথাযথ সেবা প্রদানের নির্দেশ দেন। 
সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, পার্বত্য এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার ক্ষেত্রে হেডম্যানদের (মৌজা প্রধান) অনেক দায়িত্ব রয়েছে। নিজ নিজ এলাকার উন্নয়ন এবং এলাকার গুরুত্বপূর্ণ তথ্য প্রশাসনকে জানানোর জন্য হেডম্যানদের দায়িত্বশীল হতে হবে। এলাকায় নিজস্ব সংস্কৃতিতে বিচার করার পাশাপাশি বড় ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। ভূমি সমস্যা যাতে এলাকায় কমে যায়, সেজন্য প্রকৃত ক্রেতা বিক্রেতা যাচাই এবং প্রকৃত ব্যক্তির হাতে হেডম্যানদের রির্পোট তুলে দিতে হবে।সভায় জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফজলুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, রাজীব কুমার বিশ্বাস, সদর উপজেলা ভূমি কর্মকর্তা নার্গিস সুলতানা, হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সভাপতি হ্লাথোইহ্রী মারমা, সাধারণ সম্পাদক উনিহ্লাসহ বান্দরবানের সাত উপজেলার ভূমি কর্মকর্তা এবং বিভিন্ন মৌজার হেডম্যানরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit