রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

দুর্গাপুরে আদিবাসীদের নিয়ে ঝুমা তালুকদারের উঠান বৈঠক

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি :‘‘শেখ হাসিনার সরকার – বার বার দরকার’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত আদিবাসী সম্প্রদায়ের জনগোষ্ঠীকে নিয়ে শেখ হাসিনা উন্নয়নের চিত্র তুলে ধরে উঠান করছেন এমপি মনোনয়ন প্রত্যাশী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারনা করছেন তিনি।আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ আসনে সম্ভাব্য প্রার্থী ও কর্মীদের শুরু করেছেন গণসংযোগ সহ এলাকার বিভিন্ন দোকান গুলোতে চলছে নির্বাচনী গুঞ্জন। যতই সময় ঘনিয়ে আসছে, মনোনয়ন প্রত্যাশীরা মাঠে শুরু করেছেন নানা প্রতিশ্রুতিমুলক প্রচারণা। এর মধ্যে ঝুমা তালুকদার ওনার পিতা, সাবেক এমপি মরহুম জালাল উদ্দিন তালুকদারের রাজনৈতিক ইমেজ ও তাঁর ব্যক্তি ইমেজ কে কাজে লাগিয়ে, তৃণমুল আ‘লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যপক উন্নয়নের চিত্র গুলো তুলে ধরছেন।

এ নিয়ে আদিবাসী এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নেত্রকোনা-১ আসনে অনেক প্রার্থী আলোচনায় থাকলেও জনপ্রিয়তা, সততা এবং রাজনৈতিক আদর্শের শক্তিকে কাজে লাগিয়ে প্রার্থী হিসেবে ১ম সাড়িতে রয়েছেন ঝুমা তালুকদার। এ আসনে বিএনপি‘র প্রার্থীকে নির্বাচনে পরাজিত করতে হলে, মরহুম জালাল উদ্দিন তালুকদারের কন্যা, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সদস্য, দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়াারম্যান ঝুমা তালুকদার এর প্রয়োজন বলে মনে করছেন আদিবাসী জনগোষ্ঠী। গণসংযোগ শেষে সদর ইউনিয়নের দাহাপাড়া কম্পেশন চত্বরে উঠান বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন, আদিবাসী নেত্রী সুচনা সাংমা, ইউজিন রেমা, কবিলা সাংমা, যুবলীগ নেতা ষ্ট্যালিন ইবনে সাঈদ, শামছুল হক সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।আদিবাসী নেতাকর্মীরা বলেন, ঝুমা আমাদেরই মেয়ে, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তার কোন অহংকার নাই। উপজেলা চেয়ারম্যান থাকা কালে তার মাসিক ভাতা তিনি না নিয়ে গরীবদের মাঝে বিলিয়ে দিয়েছেন, যা বরাদ্দ এসেছে তা সুষ্ঠভাবে বন্টন করেছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে নির্বাচনী যুদ্ধে টিকতে হলে ঝুমা তালুকদারের কোন বিকল্প নাই, এখানে সঠিক নেতৃত্ব দেবার মতো জনবল, পারিবারিক ঐতিহ্য, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, রাজনৈতিক দূরদর্শীতা, ব্যক্তি গ্রহনযোগ্যতা সবই ঝুমা তালুকদারের মধ্যে রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, ঝুমা তালুকদার আমাদের প্রানপ্রিয় নেতা মরহুম জালাল ভাইয়ের মেয়ে, এ আসনে তাকে মনোনয়ন দিলে জয়লাভ করা খুবই সহজ হবে।

এ নিয়ে ঝুমা তালুকদার বলেন, মহান আল্লাহ আমাকে এমপি হওয়ার তৌফিক দিলে, নেত্রকোনা-১ আসনকে আমি পরিকল্পনা মোতাবেক সাজিয়ে তুলবো। পর্যটন নগরী হিসেবে দেশের মানুষের কাছে তুলে ধরতে যেসকল কাজ করা দরকার আমি সেগুলো করবো। জনগনের হক তসরুপ করার চিন্তা আদৌ আমার নেই। উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি যে সম্মানীভাতা পাই তা প্রতিমাসেই সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেই। আমার বাবা এ আসন থেকে বারবার আওয়াামী লীগের এমপি নির্বাচিত হয়েছেন। আমি চাই আমার বাবার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ গুলো সম্পন্ন করতে। দুর্গাপুর-কলমাকান্দার অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এ আসনে মনোনয়ন দিলে, দলমত নির্বিশেষে আমি ব্যাপক ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ্। আমি তৃণমুল আওয়ামীলীগ নেতাকর্মীদের নিয়ে নেত্রকোনা-১ আসনকে দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর আদর্শ নগর হিসেবে গড়ে তুলতে চাই।

উল্লেখ্য : এ আসনে ঝুমা তালুকদার ছাড়াও কেন্দ্রীয় আ‘লীগ সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, কেন্দ্রীয় যুবলীগ সদস্য রোটারিয়ান আতাউর রহমান আখির, সাবেক সংসদ সদস্য মোসতাক আহম্মেদ রুহী, ছবি বিশ্বাস ও বর্তমান সংসদ সদস্য মানু মজুমদার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ করে যাচ্ছেন।

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit