বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা টাইমস হায়ার র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয় ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল নেতানিয়াহুকে কড়া বার্তা শোনালেন কাতারের প্রধানমন্ত্রী পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

অক্টোবরে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে চায় মিয়ানমার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : ফের রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিলো মিয়ানমার। রাজধানী নেপিদোতে সফররত বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে বৈঠকে মিয়ানমার জানায়, ডিসেম্বর নাগাদ ৩ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে তারা। তবে মৌখিকভাবে দেয়া এ প্রতিশ্রুতি নিয়ে সন্দিহান বিশ্লেষকরা।

তারা বলছেন, আন্তর্জাতিক চাপ পাশ কাটাতেই এই কৌশলের আশ্রয় নিয়েছে মিয়ানমার। 

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৩টি শরণার্থী শিবিরে নতুন ও পুরনো মিলিয়ে বর্তমানে ১২ লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস।

দীর্ঘ ৬ বছর ধরে এই বিপুল সংখ্যক রোহিঙ্গার ভরণ-পোষণ করে আসছে বাংলাদেশ সরকার। এদের ফিরিয়ে নিতে বার বার চেষ্টা চালালেও মিয়ানমারের নানা টালবাহানায় তা ভেস্তে যাচ্ছে। 

২০১৮ সালের জানুয়ারিতে রোহিঙ্গা প্রত্যাবাসনে চুক্তি হয়। এরপর দু’দফায় রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দিনক্ষণ ঠিক হলেও শেষ পর্যন্ত তা হয়নি। কয়েক বছরের জন্য থমকে থাকে প্রত্যাবাসন প্রক্রিয়া।

নতুন করে চলতি বছর চীনের মধ্যস্থতায় আবারও শুরু হয় আলোচনা। সম্প্রতি নেপিদোতে সফররত বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে জান্তা সরকারের বৈঠকে ফের রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। জানায়, প্রতিদিন ১শ’ জন করে ডিসেম্বর নাগাদ ৩ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে তারা।

মিয়ানমারের কেন্দ্রীয় মন্ত্রী কো কো হ্লাইং জানান, রোহিঙ্গাদের জন্য ২০টি নতুন গ্রাম নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। এরইমধ্যে ১ হাজার বাড়ির জন্য প্লটও খালি করা হয়েছে। 

আন্তর্জাতিক সংস্থার সহায়তায় আগামী মাসেই প্রত্যাবাসন শুরু করতে চায় মিয়ানমার। তবে মৌখিক এই প্রতিশ্রুতি আদৌ বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষক ও রোহিঙ্গারা। 

তারা বলছেন, আসিয়ান সম্মেলন শুরু হওয়ার পর আন্তর্জাতিক চাপ কাটাতেই এমন কূটকৌশলের আশ্রয় নিয়েছে মিয়ানমার।  

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন সংস্থার তথ্য মতে, ২০১৮ সালে বাংলাদেশ ৮ লাখের বেশি পরিবার-ভিত্তিক রোহিঙ্গার তালিকা দিলেও মিয়ানমার ১ লাখ রোহিঙ্গার তালিকা চূড়ান্ত করে, এরমধ্যে মাত্র ২০ হাজার ফিরে যেতে রাজি। 

কিউএনবি/অনিমা/০৭ সেপ্টেম্বর ২০২৩/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit