শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ঘোড়াঘাট উপজেলায় লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : প্রতিদিন সপ্ন বুনছিলো এবার লাউ বিক্রি করে কিছুটা হলেও লাভের মুখ দেখবে। পরিশোধ করে দেবে সকলের ঋণ। কিন্তু সে সপ্ন অধরাই থেকে গেল কৃষক ইব্রাহীমের।দিনাজপুরের ঘোড়াঘাটে রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে ১ একরের মধ্যে ৯০ শতক জমির প্রায় ১৫০টি লাউগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক গতকাল বুধবার সকালে ঘোড়াঘাট থানায় প্রতিপক্ষদের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।ঘোড়াঘাট থানার অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক ইব্রাহিম ও প্রতিপক্ষ একই গ্রামের শাহাদত এবং তার দুই ছেলে আমিনুল ও কামরুলের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় পূর্বশত্রুতার জেরে বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন হাটপাড়া দূর্গাপুর এলাকার ইব্রাহীম নামের এক কৃষকের লাউগাছ কেটে দেয় প্রতিপক্ষরা। এ সময় প্রতিপক্ষরা গাছগুলো কেটে চলে যাওয়ার সময় একই গ্রামের তাজ উদ্দিন দেখে ফেলে।

পরে ইব্রাহিম সকালে ঘুম থেকে ওঠার পর ঘটনার বিস্তারিত জানতে পেরে জমিতে গিয়ে দেখতে পায় বেশিরভাগ লাউ গাছের গোড়া রাতের আঁধারে কেটে ফেলেছে প্রতিপক্ষরা।কৃষক ইব্রাহিম জানান, বছরে প্রতি বিঘায় ১২ হাজার টাকা করে আবাদ করার জন্য ১একর জমি লিজ হিসেবে নিয়েছিলাম। এনিজও থেকে কিস্তিতে ৫০ হাজার টাকা এবং পরিচিতজনদের থেকে ধার দেনা করে ৪০ হাজার টাকা নিয়েছেন। অপরদিকে কিটনাশক ও অন্যান্য দোকানে বাকি প্রায় ৩৬ হাজার টাকা। স্বপ্ন ছিলো লাউ বিক্রি করে অল্প অল্প করে কিস্তি ও ধারদেনা পরিশোধ করবো কিন্তু বাঁধ সাধলো লাউ গাছের মৃত্যু। কেটে ফেলা হয়েছে প্রায় বেশিরভাগ গাছ গুলো। পূর্ব শত্রুতা থেকে এমনটা করেছে প্রতিপক্ষরা।দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি, পাশাপাশি সরকারি সহায়তা চেয়েছেন যেন কিস্তি পরিশোধ করে পুনরায় পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে পারেন। এ ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে বলেও জানান তিনি।এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, লাউ গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/ ০৬.০৯.২০২৩/রাত ৯.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit