শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সাজেকে ঢাবি’র দীপিকাকে অপহরণ কছে পাহাড়ি সন্ত্রাসীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৫ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির সাজেকে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পথে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হয়েছেন দ্বীপিতা চাকমা নামের এক শিক্ষার্থী। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বর এলাকা থেকে উপজাতীয় অস্ত্রধারীরা ঐ পর্যটক শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহাম্মেদ জানিয়েছেন, অপহৃত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাষ্টার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি জানান, অপহৃত শিক্ষার্থী তার লোক প্রশাসন ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাজেকে বেড়াতে যাচ্ছিলো বলে জানিয়েছে পুলিশ।

তাকে উদ্ধারে প্রয়োজনীয় সব রকমের প্রচেষ্ঠা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহামেদ। অপহৃত দ্বীপিতা খাগড়াছড়ি জেলা সদরের কল্যাণপুর গোলাবারি শীতেজ বিকাশ চাকমার মেয়ে। কী কারণে তাকে অপহরণ করা হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি। এদিকে, অপহরণকারিরা উপজাতীয় সম্প্রদায়ের হলেও তারা কোন দলের সাথে সম্পৃক্ত সেটি এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit