শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মার্কিন ক্যাপিটল হিলে হামলা: সাবেক প্রাউড বয়েজ নেতার ২২ বছরের জেল

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে হামলার ঘটনায় প্রাউড বয়েজ নামক একটি কট্টরপন্থি সংগঠনের সাবেক এক নেতার ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আমেরিকার আদালত।

ক্যাপিটল দাঙ্গায় অংশগ্রহণের জন্য ওয়াশিংটনের একটি আদালত মঙ্গলবার এই শাস্তি ঘোষণা করেন।

এনরিক ট্যারিও নামের ৩৯ বছরের এই ব্যক্তি একসময় অতি দক্ষিণপন্থি সংগঠন প্রাউড বয়েজের সভাপতি বা চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে ক্যাপিটল হিলে মার্কিন কংগ্রেস আক্রমণের অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। 

মঙ্গলবার ওয়াশিংটনের এক আদালত তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে।

ক্যাপিটল দাঙ্গায় এখনও পর্যন্ত সবচেয়ে বড় শাস্তি দেওয়া হল এনিককে। আদালত তাকে ২২ বছর কারাগারে থাকার নির্দেশ দিয়েছে। সরকারি আইনজীবী অবশ্য সর্বোচ্চ ৩৩ বছরের শাস্তি চেয়েছিলেন আদালতের কাছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী আইন প্রয়োগের অনুরোধও করা হয়েছিল।

অন্যদিকে এনরিকের আইনজীবী বলেছিলেন, তার মক্কেল ভুল পথে চালিত হয়ে ওই ঘটনায় জড়িয়ে পড়েছিলেন। ভুল নেতার ডাকে তিনি সাড়া দিয়েছিলেন। আসলে তিনি একজন দেশপ্রেমিক। তিনি ভেবেছিলেন, ওই কাজ দেশকে বাঁচানোর পথ।

কিন্তু আদালত এনরিকের আইনজীবীর বক্তব্যকে গুরুত্ব দেয়নি। আদালত জানিয়েছেন, সন্ত্রাসবাদের যে ক্লাসিক্যাল সংজ্ঞা, এনরিকের কাজ তার সঙ্গে পুরোপুরি মেলে না। কিন্তু সন্ত্রাসের চেয়ে কম কিছুও করেননি তিনি। ফলে সরকারি আইনজীবী যে শাস্তি দাবি করেছে, এনরিকের শাস্তি তার কাছাকাছিই কিছু হওয়া উচিত। এরপরই ২২ বছরের সাজা ঘোষণা করেন বিচারক।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার দিন এনরিক ওয়াশিংটনে ছিলেন না। কিন্তু অভিযোগ রয়েছে, বাইরে বসে তিনি তার সংগঠন প্রাউড বয়েজকে প্রভাবিত করেছিলেন। তাদের দাঙ্গায় যোগ দিতে উদ্বুদ্ধ করেছিলেন।

আদালতে এনরিক বলেছেন, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন। নির্বাচনের ফলাফল পরিবর্তন তার উদ্দেশ্য ছিল না। কিন্তু সরকারি আইনজীবী এনরিকের প্রতিটি বক্তব্য খণ্ডন করেছেন। সূত্র: ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট, দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit