রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ঢাবিতে তীব্র গ্যাস সংকটে  রান্না ব্যাহত,ভোগান্তিতে শিক্ষার্থীরা

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের ক্যান্টিন এবং ক্যাফেটেরিয়ায় প্রতিদিন তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাস সংকটের কারণে রান্নাবান্না ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানা গেছে , গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ টি আবাসিক হল, ডাকসু ও  টিএসসি ক্যাফেটেরিয়া এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় তীব্র গ্যাস সংকটের কারণে যথাসময়ে রান্নাবান্না হয় না। সঠিক সময়ে রান্না না হওয়ার কারণে দেরীতে খাবার পাওয়ায় ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ  ৫ সেপ্টেম্বর (২০২৩) মঙ্গলবার বিকেলে ডাকসু ক্যাফেটেরিয়ায় গ্যাস সংকট দেখা দিয়েছে। ডাকসুর কর্মচারী বিল্লাল হোসেন খাঁন জানান, আজকে ডাকসু ক্যাফেটেরিয়ায় গ্যাস সংকটের কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার এবং নাস্তা রান্না করতে পারিনি। যতটুকু রান্না করতে পেরেছি,তাতেও অনেক সময় লেগেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের আবাসিক ছাত্র মোঃ আশরাফ হোসেন হৃদয় জানান, গতকাল সূর্যসেন হলে গ্যাস সংকটের খাবার রান্না করতে এক থেকে দেড় ঘন্টা বিলম্ব হয়। এতে শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ হয়েছেন।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিসে যোগাযোগ করলে কাউকে পাওয়া যায়নি। প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল খালেক এর  সাথে মোবাইলে যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেন নি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit