শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
শর্টফিল্মে নিউইয়র্ক মেয়র মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান হরমুজ প্রণালিতে অচলাবস্থা, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর তামিম ইকবালের বিসিবিতে আসার নেপথ্যে যে কারণ হাম রোগীদের দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী দেশে অরাজক সৃষ্টির পাঁয়তারা চলছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা অমান্য করে ইহুদিদের আল-আকসায় প্রবেশের চেষ্টা অর্ধশতাধিক গণমাধ্যমকর্মীদের নিয়ে রাঙ্গামাটিতে সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ ‘সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’

কারচুপি করে বিশ্বকাপ জেতানো হয়েছে মেসিকে, অভিযোগ ফন গালের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিও তাতে ঘুচিয়ে ফেলেন তার ক্যারিয়ারে সবচেয়ে বড় অপূর্ণতা।

তবে মেসির এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করে বিশ্বকাপে কারচুপির অভিযোগ আনলেন নেদারল্যান্ডসের সাবেক কোচ লুইস ফন গাল। তার মতে, শেষ বিশ্বকাপ হওয়া মেসিকে পরিকল্পিতভাবে জেতানো হয়েছে।

কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। উত্তেজনায় ঠাঁসা সেই ম্যাচ টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে পা রাখে তারা। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। যেখানে আর্জেন্টিনার হয়ে একটি করে অ্যাসিস্ট ও গোল করেন মেসি। গোলের পর ডাগআউটে থাকা ডাচ কোচ ফন গালকে উদ্দেশ্য করে দুই কানে হাত দিয়ে উদযাপন করেন এই ফরোয়ার্ড।

সেই ম্যাচের স্মৃতিচারণ করতে গিয়ে ডাচ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফন গাল বলেন, ‘আমি এটা নিয়ে সত্যিই বেশি কিছু বলতে চাই না। আপনি যখন দেখবেন আর্জেন্টিনা কীভাবে গোলগুলো পেয়েছিল এবং আমরা কীভাবে পেয়েছিলাম তখনই বুঝে যাবেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল এবং শাস্তি পায়নি। তারপর আমার মনে হয়েছে এই ম্যাচটা পূর্ব পরিকল্পিত ছিল। ‘

এরপর ফন গালকে সাংবাদিক জিজ্ঞেস করেন, ’আপনি কী বুঝাতে চাচ্ছেন? ’ জবাবে সাবেক ডাচ কোচ, ’আমি যা বলেছি তাতেই বুঝে যাওয়ার কথা। মেসিকে কি বিশ্বচ্যাম্পিয়ন হতেই হতো? আমার মনে হয়, হ্যাঁ। ’

যদিও ফন গালের এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন নেদারল্যান্ডস অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তিনি বলেন, ’তিনি যা ইচ্ছা বলতে পারেন। এটা অবশ্যই তার ব্যাক্তিগত মতামত। সবারই নিজস্ব মতামত থাকতে পারে। আমি তার সঙ্গে একমত নই। ’ 

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit