শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

সুয়ারেজ কাভানিকে ছাড়াই উরুগুয়ের পথচলা শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ Time View

স্পোর্টস ডেস্ক : মে মাসে উরুগুয়ে কোচের দায়িত্ব নেওয়ার পর মার্সেলো বিয়েলসা জানিয়েছিলেন, লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানির সঙ্গে তার কোনো কথা হয়নি। এরপর থেকেই গুঞ্জন ছিল ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দলে হয়তো সুয়ারেজ ও কাভানিকে রাখবেন না আর্জেন্টাইন এই কোচ। সেটিই হল।

সুয়ারেজ ও কাভানিকে বাদ দিয়েই বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের প্রথম দুই ম্যাচের ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেছেন বিয়েলসা। ২০০৭ সালের পর এবারই প্রথম এই দুই খেলোয়াড়কে বাদ দিয়ে দল ঘোষণা করা হল। আগামী শুক্রবার চিলির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে উরুগুয়ে। এরপর ইকুয়েডরের বিপক্ষে ১২ সেপ্টেম্বর।

৩৬ বছর বয়সী সুয়ারেজ ও কাভানি। দুজনই বর্তমানে খেলছেন দক্ষিণ আমেরিকান ক্লাবে। কাভানি আছেন আর্জেন্টিনার বোকা জুনিয়র্স এ। আর সুয়ারেজ খেলেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে। বিয়েলসার দলে সবচেয়ে বেশি ফুটবলার ৩০ বছরের গোলকিপার সার্জিও রোচেট।

উরুগুয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ (১৩৭ ম্যাচে ৬৮ গোল)। ১৩৬ ম্যাচে ৫৮ গোল করে এ তালিকার দুইয়ে কাভানি। উরুগুয়ের জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডেও শীর্ষ তিনে আছেন দুই তারকা। উরুগুয়ের আক্রমণ ভাগে নেতৃত্ব দেবেন লিভারপুলে খেলা দারউইন নুনেজ।

দল ঘোষণার পর বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জয়ী সুয়ারেজ বলেছেন, ‘তিনি (বিয়েলসা) আমাকে ফোন করেননি। না কোচ না ফেডারেশন কেউ কোনো যোগাযোগ করেনি।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit