শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

মুরালিধরনের বায়োপিকের ট্রেলার প্রকাশ করলেন শচীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

স্পোর্টস ডেস্ক : প্রকাশ হলো শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনের জীবনী নিয়ে নির্মিত ‘৮০০’ সিনেমার ট্রেলার।মুম্বাইয়ে মঙ্গলবার সিনেমাটির ট্রেলার উন্মোচন করেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। এসময় মুরালি ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাথ জয়াসুরিয়া।

৩ মিনিট ৭ সেকেন্ডের ট্রেলারটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। টেস্টে ৮০০ উইকেট নিয়ে মুরালিধরন তার ক্রিকেট ক্যারিয়ারের অবিশ্বাস্য পথচলা শেষ করেন। ১৩৩টি টেস্ট খেলেছিলেন এই কিংবদন্তি অফ স্পিনার। ৩৫০ ওয়ানডেতে শিকার করেছেন ৫৩৪ উইকেট। তার বোলিং অ্যাকশন ছিল ব্যতিক্রম।

রুপালি পর্দায় মুরালির সংগ্রামী জীবনকেই ফুটিয়ে তোলা হয়েছে। বেড়ে ওঠার সময়ের সংগ্রামের সঙ্গে ক্রিকেট ক্যারিয়ারে চাকিংয়ের অভিযোগে যে কঠিন সময় পার করতে হয়েছে, সেগুলোও ধরা হয়েছে বায়োপিকে। ট্রেলারেও তা দেখানো হয়েছে।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসে হামলা চালায় সন্ত্রাসীরা। ট্রেলারে সেই চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীলঙ্কার ক্রিকেট ও মুরালির ক্যারিয়ারে অর্জুনা রানাতুঙ্গার প্রভাবও তুলে ধরা হয়েছে।

বায়োপিকটিতে মুরালির চরিত্রে দেখা যাবে মধুর মিত্তালকে। এর আগে তিনি অস্কারজয়ী ছবি ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর অংশ ছিলেন। এমএসএস শ্রীপতির লেখা ও পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছে মুভি ট্রেন মোশন পিকচার্স এবং বিবেক রাঙ্গাচারি।

ছবিটি তামিল, হিন্দি এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit