মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

কী কথা বলে নেটিজেনদের হাসির পাত্র হলেন সানি?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি পডকাস্ট শো-তে অংশ নিয়েছিলেন সানি। আর সেখানেই একটি প্রসঙ্গে ওঠে শৈশবের কথা। সেসব স্মৃতি বলতে গিয়ে সানি তার স্কুলজীবনের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

সানি জানান, ছোটবেলায় ডিজলেক্সিয়া রোগে ( স্বাভাবিক বুদ্ধিমত্তার অধিকারী হওয়া সত্ত্বেও কোনও কিছু পড়তে বা বানান করতে অক্ষম হওয়াকে বুঝায়) ভুগেছেন। তাই পড়াশুনা করতে গিয়ে প্রায়ই তালগোল পাকিয়ে ফেলতেন সানি। কথা বলতেন বেশ অগোছালোভাবেই। এজন্য এক শিক্ষক তাকে টেলিপ্রম্পটার (বক্তা যে পর্দা দেখে নিজের বক্তব্য রাখেন তাকে টেলিপ্রম্পটার বলে) ব্যবহার করতে বলেছিলেন।
 
এমন বক্তব্য শুনে সানি উত্তর দিয়েছিলেন, আমাকে বলে দিন কী বলতে হবে, আমি মনে রাখব। শৈশবের এমন ঘটনা শুনে অনুষ্ঠানের উপস্থাপক সানিকে জিজ্ঞাস করেন, কঠিন সে পরিস্থিতি কীভাবে সামলিয়েছিলেন?এ প্রশ্নের উত্তর দিতে গিয়েই বেফাঁস মন্তব্য করে ফেলেন অভিনেতা।
জানান, স্কুলে আমার আইকিউ পরীক্ষায় নাম্বার পেয়েছিলাম ১৬০- এর বেশি। তাই কোনো সমস্যাই তেমন বড় আকারের হয়ে ওঠেনি। ওই অনুষ্ঠানের ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা সানির মুখে আইকিউ পরীক্ষার নাম্বার শুনে হাসি আর থামাতে পারছেন না। কারণ পৃথিবীতে আইকিউ পরীক্ষার নাম্বার ১৬০-এর বেশি পেয়েছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন।
 
তাই ওই ভাইরাল ভিডিওতে নেটিজেনরা শুরু করেন নেতিবাচক মন্তব্য। একজন লেখেন, আইনস্টাইনকে দিয়ে ওপেনহাইমার ( পারমাণবিক বোমা আবিষ্কারক)  ক্যালকুলেশন করাতেন, আর আইনস্টাইন সেই অঙ্কের ক্যালকুলেশন নিয়ে সানি পাজির কাছে আসতেন। আরেক নেটিজেন লেখেন, ১৬০-এর বেশি না, আড়াই কিলোর আইকিউ। কেউ আবার লিখেছেন, ছোটবেলায় আইকিউ ১৬০ ছিল, এখন ১.৬০ হয়ে গিয়েছে। এমন মন্তব্যে অভিনেতা নিজেই এখন পস্তাচ্ছেন। আর নেটিজেনদেরও হয়েছেন হাসির পাত্র।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit