শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

পুতিন-কিমের সম্ভাব্য বৈঠক নিয়ে যা জানাল ক্রেমলিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে মার্কিন সরকারের দাবির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘এ বিষয়ে আমাদের কিছু বলার নেই।’ ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা পরিষদ সোমবার সতর্ক করে বলেছে, মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে অস্ত্র আলোচনা ‘সক্রিয়ভাবে এগিয়ে যাচ্ছে’।

নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক বিবৃতিতে বলেন, আমাদের কাছে তথ্য আছে কিম জং উন আশা করছেন যে এই আলোচনা অব্যাহত থাকবে। যার মধ্যে রাশিয়ায় নেতা পর্যায়ের কূটনৈতিক সম্পৃক্ততাও অন্তর্ভুক্ত থাকবে।

নিউ ইয়র্ক টাইমস প্রথম রাশিয়ায় কিম ও পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠকের খবর প্রকাশ করে বলেছে, চলতি মাসে পুতিন-কিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit