বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

বহুরূপী কফি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরম পানিতে কফি মিলিয়ে নিলে ব্ল্যাক কফি, দুধ চিনি মিশিয়ে নিলে সেটি কফি এতটুকু সবার জানা। তাহলে ক্যাপুচিনো কি? কিংবা লাতে কি? কফির সঙ্গে কোন উপাদান ব্যবহার করলে কিংবা কোন উপায়ে তৈরি করলে এমন নাম দেয়া হয়? শুধু কী নামের এত বৈচিত্র নাকি পরিবেশনেও রকমফের রয়েছে?

 

 

এসপ্রেসো

কফির বেসিক রূপ হলো এসপ্রেসো। এটি হয় ঘন এবং গাঢ়। কোনো উপাদান এতে মেশানো হয় না। তাই খেতে তেতো এবং কড়া লাগে। এসপ্রেসো মেশিনে উচ্চ চাপে খুবই অল্প পানি দিয়ে এটি তৈরি করা হয়। সাধারণত ছোট বা শট গ্লাসে এটি পরিবেশন করা হয়।

 

ক্যাপুচিনো

শুনলেই খেতে মন চায় এমন একটি নাম। ইতোমধ্যে বহুল পরিচিতও বটে। এসপ্রেসোর সঙ্গে দুধের ফেনা মিশিয়ে এটি বানানো হয়। ওপর দিয়ে কোকো বা কফি পাউডার ছিটিয়ে পরিবেশন করা হয়। দুধের সঙ্গে চিনি বা অন্য কোনো উপাদান ভিন্ন স্বাদের জন্য যুক্ত থাকতে পারে।

লাতে

লাতে হলো এসপ্রেসোর ওপর এসপ্রেসোর দ্বিগুণ দুধ ব্যবহার করে যেটি তৈরি করা হয়। এক স্তরে ঘন দুধ এবং তার ওপরে দুধের ফেনা থাকে। দুধের সঙ্গে বিভিন্ন সিরাপ বা অন্য উপাদান ব্যবহার করে বিভিন্ন ফ্লেভারের লাতে তৈরি করা হয়। ঠান্ডা বা গরম দুই রূপেই পরিবেশন করা হয় লাতে।

 

আমেরিকানো

এসপ্রেসোর সঙ্গে গরম পানি মিশিয়ে যা তৈরি করা হয় তাই আমেরিকানো। অর্থাৎ এসপ্রেসোর পাতলা সংস্করণই হলো আমেরিকানো।

মোকাযে কফিতে চকলেটের ব্যবহার থাকবে সেটি হলো মোকা। সাধারণত মিষ্টি কোকো পাউডার বা চকলেট সিরাপ আকারে এটি ব্যবহার করা হয়। এই চকলেট দুধ ঢালার আগে এসপ্রেসোর সঙ্গে মেশিয়ে নেয়া যায়। আবার দুধের সঙ্গে চকলেট উপাদান মিশিয়ে ফেনা তৈরি করেও এসপ্রেসোর ওপর ঢালা যায়। 

ফ্ল্যাট হোয়াইট

যে কফিতে এসপ্রেসোর সঙ্গে দুধ চিনির মিশ্রনে তৈরি ঘন ক্রিম ব্যবহার করা হয় সেটি হলো ফ্ল্যাট হোয়াইট। ক্রিমের পরিমাণ বেশি থাকে এবং সাদাটে দেখায় বলেই এই নাম। ওপর দিয়ে ক্রিমের একটি বুদবুদ ভাব থাকে যা এটিকে আকর্ষণীয় তোলে।  


দুধেল কফি ফ্লাট হোয়াইট। সংগৃহীত ছবি

 

ফ্র্যাপে

 

ফ্র্যাপে কফি দিয়ে বানানো ঠান্ডা পানীয় যা ঘন এবং ফেনা ভাবের হয়। এই ধরনের কফি পানীয় সাধারণত হুইপড ক্রিম বা পছন্দসই নানা ধরনের টপিংস দিয়ে পরিবেশন করা হয়।
 

ডালগোনা কফি

বর্তমানে সবার পছন্দের কফি ডালগোনা কফি। মূলত কফিকে এখানে ফোম হিসেবে ব্যবহার করা হয়। কফির সঙ্গে চিনি মিশিয়ে বিটার মেশিন (পেষণযন্ত্র) দিয়ে এই ফোম বানানো হয়। পাতলা দুধের ওপর ফোম দিয়ে বা ফোমের ওপর পাতলা দুধ দিয়ে ডালগোনা কফি তৈরি করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit