মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

গ্রেপ্তার এড়াতে হাইকোর্টে ইমরান খানের স্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে লাহোর হাইকোর্টে আবেদন করেছেন। আইনজীবী মুশতাক আহমেদ মহলের মাধ্যমে প্রাদেশিক হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল সোমবার বুশরা বিবি তার বিরুদ্ধে দায়ের করা অপ্রকাশিত প্রাথমিক তথ্য প্রতিবেদনসহ (এফআইআর) সমস্ত মামলার বিবরণ চেয়েছেন। ফেডারেল এবং প্রাদেশিক সরকারের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পদক্ষেপের বিরুদ্ধে তার এই পিটিশন। এই পক্ষগুলোই তার স্বামী ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের সঙ্গে জড়িত।

বুশরা বিবির পিটিশনে বলা হয়েছে, বিবাদীরা ইমরান খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নের আশ্রয় নিয়েছেন। বিদ্বেষপূর্ণ এবং ভ্রান্ত উদ্দেশ্য নিয়ে বেশ কয়েকটি মিথ্যা এবং অসার এফআইআর দায়ের করেছেন।

তিনি অভিযোগ করেন, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ), ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি), দুর্নীতি দমন সংস্থা (এসিই) পাঞ্জাব এবং পুলিশসহ বিবাদীরা তার বিরুদ্ধে এফআইআর গোপন রাখছে, যাতে তিনি আগাম জামিনের জন্য আদালতে যেতে না পারেন।

পিটিশনে আরও বলা হয়, বিবাদীদের নিবন্ধিত মামলাগুলো বুশরা বিবির কাছে প্রকাশ না করা এবং তার পরিবর্তে সেগুলো গোপন করা অবৈধ এবং মৌলিক অধিকারলঙ্ঘন। ফলে বিবাদীদের কর্মকাণ্ড অবৈধ ঘোষণা এবং অজ্ঞাত কোনও মামলা বা তদন্তে বুশরা বিবিকে গ্রেপ্তার করা থেকে বিরত রাখার জন্য আদালতকে অনুরোধ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit