শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

প্রকাশ্যে দেখা মিলল শীর্ষ রুশ জেনারেল সুরোভিকিনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান প্রিগোজিনের নেতৃত্বে ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে জনসম্মুখে দেখা যায়নি রাশিয়ার শীর্ষ জেনারেল সের্গেই সুরোভিকিনকে। তবে দীর্ঘ কয়েক মাসের আড়াল কাটিয়ে প্রকাশ্যে দেখা গেলো তাকে। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সাবেক এই কমান্ডারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। জানা যায়, সুস্থ সবল অবস্থায় পরিবারের সাথে মস্কোতেই আছেন তিনি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা বিবিসি নিউজ। রাশিয়ার প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব কেসেনিয়া সোবচাক সোমবার টেলিগ্রামে একটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে লিখেন, ‘ছবিটি আজ তোলা হয়েছে। জেনারেল সের্গেই সুরোভিকিন বাইরে বের হয়েছেন। তিনি জীবিত, সুস্থ, বাড়িতে, পরিবারের সঙ্গে মস্কোতে আছেন।’

সের্গেই সুরোভিকিনকে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। তাই বিদ্রোহে জড়িত থাকার জন্য জেনারেল সুরোভিকিনের বিরুদ্ধেও তদন্ত করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। এদিকে গত মাসে রাশিয়াতে একটি বিমান দুর্ঘটনায় নিহত হন ওয়াগনার বস প্রিগোজিন। গেলো জুনের ২৩ তারিখে পুতিনের বিরুদ্ধে প্রিগোজিনের ব্যর্থ অভ্যুত্থানে সের্গেই সুরোভিকিন প্রিগোজিনকে সমর্থন দিয়েছিলেন বলে জানা যায়।

তবে ব্যর্থ অভ্যুত্থানের সময় জেনারেল সুরোভিকিনকে শেষবার জনসম্মুখে দেখা গিয়েছিল একটি ভিডিওতে, যেখানে ওয়াগনার বাহিনীকে তাদের কর্ম থামানোর আহ্বান জানিয়েছিলেন তিনি। এর কয়েকদিন পরে গণমাধ্যমগুলোতে সুরোভিকিনের গ্রেপ্তার খবর প্রচার করা হলেও এতদিন তার অবস্থান সম্পর্কে কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit