মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে ব্রাজিল দল থেকে বাদ পড়লেন আন্তনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

স্পোর্টস ডেস্ক : প্রেমিকা নির্যাতনের অভিযোগ আনার পর ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েছেন ফুটবলার উইঙ্গার আন্তনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বলেছে, যেসব অভিযোগ সামনে এসেছে, সেগুলোর তদন্ত হওয়া প্রয়োজন। সে কারণেই জাতীয় দল থেকে ম্যানচেস্টার ইউনাইটেড তারকাকে বাদ দেওয়া হয়েছে। আন্তনির পরিবর্তে বলিভিয়া এবং পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য দলে ডাকা হয়েছে আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে।

অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ২৩ বছর বয়সী উইঙ্গার। তিনি বলেছেন, ‘আমি শান্তভাবে বলতে চাই, অভিযোগগুলো মিথ্যা। প্রমাণগুলো এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আরও কিছু প্রমাণ তৈরি করা হচ্ছে, যা দেখাবে যে আমি নির্দোষ। আমার বিশ্বাস, চলমান পুলিশি তদন্ত আমার নির্দোষ হওয়ার সত্যতাকে সামনে আনবে।

আন্তনির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি তার সাবেক বান্ধবী গ্যাব্রিয়েলা কাভালিনকে ১৫ জানুয়ারি ম্যানচেস্টারের একটি হোটেল রুমে নির্যাতন করেছেন। সে সময় গ্যাব্রিয়েলাকে মাথা দিয়ে আঘাত করেন আন্তনি। এ কারণে তার মাথা কেটে যায় এবং পরে চিকিৎসাও নিতে হয়। তবে শুধু এটুকুই নয়; গ্যাব্রিয়েলার অভিযোগ, আন্তনি তার বুকে আঘাত করেছেন, এতে তার কৃত্রিমভাবে স্থাপন করা স্তনের ক্ষতি হয়েছে। এ কারণে পরবর্তী সময়ে তাকে আবার অস্ত্রোপচার করতে হয়েছে।

অন্যদিকে আন্তনি তার বিবৃতিতে সাবেক প্রেমিকার সঙ্গে সম্পর্ক অশান্ত হয়ে ওঠার বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু কোনো ধরনের শারীরিক নির্যাতন করেননি বলেও জানিয়েছেন। এর আগে গত জুনে আন্তনি একটি বিবৃতি প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন, সাবেক প্রেমিকা তার বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার মিথ্যা অভিযোগ এনেছেন।

এদিকে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) বলেছে, অভিযোগগুলোর ব্যাপারে তারা সচেতন এবং সত্যতা উদ্‌ঘাটনে তদন্ত চলমান। তবে এই মুহূর্তে তারা এ নিয়ে আর বিশেষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বিবিসির পক্ষ থেকে আন্তনির ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগেও দলের ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও নিপীড়নের অভিযোগ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল ইউনাইটেড। ছয় মাস তদন্তের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ২১ বছর বয়সী এই ইংলিশ ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল করে তারা। গত সপ্তাহে ম্যানচেস্টার ছেড়ে ধারে স্প্যানিশ ক্লাব হেতাফেতে যোগ দিয়েছেন গ্রিনউড।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit