মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোকোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকোর নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। এতে অংশ নিচ্ছেন অঞ্চলটির ১০টি দেশের নেতারা। এরইমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও। উদ্বোধনী বক্তব্যে জোকো ‘আসিয়ান’ নেতাদের একতাবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। এছাড়া আগামী বিশ বছরের জন্য একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমরা বুঝতে পারছি বর্তমানে বিশ্ব পরিস্থিতি ঠিক নেই। ভবিষ্যতে চ্যালেঞ্জ এবং ক্ষমতার প্রভাব আরও বাড়বে। আসিয়ান কখনোই পরাশক্তিদের কোনো ছায়াযুদ্ধ জড়াতে চায় না বরং যেকারও সঙ্গে শান্তি এবং কল্যাণের জন্য কাজ করতে আগ্রহী। আপনাদের এ নীতি থেকে সরে না আসার জন্য আহ্বান জানাই। কেননা এতে সবারই ক্ষতি হবে। আসিয়ানকে শুধু আঞ্চলিকই নয় বরং বৈশ্বিক সহযোগিতা, উন্নয়ন, শান্তির ক্ষেত্র হিসেবে তুলে ধরতে চাই।

 এবারের আসিয়ান শীর্ষ সম্মেলনে, জোটের সদস্য মিয়ানমারের রাজনৈতিক ও মানবিক সংকট সমাধানে ৫ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনার হওয়ার কথা রয়েছে। দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে চীন এবং তাইওয়ানের সঙ্গে আসিয়ানভুক্ত কয়েকটি দেশের চলমান সংকটও প্রাধান্য পাবে বলে জানা গেছে। এছাড়া বাণিজ্য সম্প্রসারণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারে পদক্ষেপ গ্রহণের কথা রয়েছে।

এছাড়াও এবারের সম্মেলনে মিয়ানমার সংকট সমাধান ও দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে চীন-তাইওয়ানের সঙ্গে বিরোধ মীমাংসার বিষয়টিই গুরুত্ব পাবে আলোচনায় বলে জানা গেছে। এদিকে আগামী বুধবার ও বৃহস্পতিবার আসিয়ান জোটের নেতারা যুক্তরাষ্ট্র, চীনসহ এশিয়া ও পশ্চিমা বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এতে বৈশ্বিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit