মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

ডিএসইতে লেনদেন ছাড়াল ৭০০ কোটি, দেড় মাসে সর্বোচ্চ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে মঙ্গলবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা। এদিন লেনদেন হয়েছে ৭৩৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার; যা ১ মাস ১৩ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৩ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসইতে এদিন বেড়েছে সব কটি সূচকের মানও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৬ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৭১ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৪৪ দশমিক ২০ পয়েন্টে। আর ডিএসইএস সূচক শূন্য দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ দশমিক ১৭ পয়েন্টে।
 
এছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৮৯টি কোম্পানির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এছাড়া এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, সি পার্ল, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, ইয়াকিন পলিমার, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও রূপালি লাইফ ইন্সুরেন্স ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। মঙ্গলবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৬ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক ২০ দশমিক ১৬ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৫৯ দশমিক ৫৪ পয়েন্টে ও ১ হাজার ৩০৯ দশমিক ০১ পয়েন্টে।
 
আর সিএসই-৩০ সূচক ১১ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪০৮ দশমিক ৮৮ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৭৫ দশমিক ৬৪ পয়েন্টে। সূচক বেড়েছে শূন্য দশমিক ৮৬ পয়েন্ট। সিএসইতে মঙ্গলবার বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৫৩৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৫২০ কোটি ৪ লাখ টাকা। সিএসইতে ১৭১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ৪০টির ও অপরিবর্তিত রয়েছে ৬৯টির কোম্পানির শেয়ারদর।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit