স্পোর্টস ডেস্ক : লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের মাধ্যমে নির্ধারণ হবে শেষ দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোরে উঠবে কোন দল?
যদিও সুপার ফোরে উঠতে অনেকটাই এগিয়ে আছে শ্রীলঙ্কা। কারণ, বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে তারা। ফলে এই ম্যাচে শুধু জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে যাবে তারা। আর আফগানিস্তানের সুপার ফোর নিশ্চিত করতে হলে, লঙ্কানদের বিশাল ব্যবধানে হারাতে হবে তাদের।
আফগানিস্তান দল
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৪