স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল ভারত।
চোটের কারণে দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে আছেন লোকেশ রাহুল। তবে এই উইকেটকিপার ব্যাটারকে নিয়েই বিশ্বকাপের দল সাজিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।
ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দল
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়াস আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।