শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ঘোড়াঘাট উপজেলায় একই বিদ্যালয়ের ৩জন শ্রেষ্ঠশিক্ষা পদক পেলেন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৯ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ইং তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা পদক অর্জন করেছেন। শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা আন্জুমান আরা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পপি রানী। এ ছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কানাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াজেদ, শ্রেষ্ঠ কাব শিক্ষক সাহেবগঞ্জ (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আলাউদ্দিন, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান খোদাদাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান এবং উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াকিল আহমেদ। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ ইং শ্রেষ্ঠ সভাপতি, প্রধানশিক্ষক, প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক্ষক কে অভিনন্দন জানিয়েছেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, ঘোড়াঘাট পৌর মেয়র আবদুস সাত্তার মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি রেবেকা মতিন চৌধুরী বানু, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ সরকার মোঃ মনিরুল ইসলাম , বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন, রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব মোঃ রেজা,

ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, ঘোড়াঘাট কারিগরি কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান শাকিল, রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মমিনুর রশীদ, ঘোড়াঘাট রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরবখত মিয়া রিমন, রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক লায়ন মোঃ রুহুল আমিন। বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধি পাওয়ায় এবং বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কে লেখাপড়ায় অগ্রগতি করায় এই সম্মাননা সনদ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান এবং উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াকিল আহমেদ।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit