মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

করোনায় আক্রান্ত জো বাইডেনের স্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ফাস্ট লেডি জিল বাইডেন। সোমবার (৪ সেপ্টেম্বর) পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্টের স্ত্রীর ভাইরাসটি শনাক্ত হয়। তবে আক্রান্ত হননি জো বাইডেনের। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জিল বাইডেনের যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার একটি বিবৃতিতে বলেন, আজ সন্ধ্যায় ফার্স্ট লেডি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।

হোয়াইট হাউস থেকে সোমবার বলা হয়, ৭২ বছর বয়সী ফাস্ট লেডির মাঝে অতিমারী ভাইরাসের হালকা লক্ষণ রয়েছে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক। বছর খানেক আগে আরও একবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন থেকে আরও বলা হয়, সোমবার দুপুরের দিকে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টেরও কোভিড পরীক্ষা করা হয়। তবে, পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit