মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

জেনিনে ইসরায়েলের ড্রোন হামলা, আহত ৫ ফিলিস্তিনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

 আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বড় রকমের গ্রেপ্তার অভিযান শুরু করেছে ইসরায়েল। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলি গুলিতে এখন পর্যন্ত পাঁচ ফিলিস্তিনি আহত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলছে, আজ ভোরে জেনিন শরণার্থী শিবিরে একটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বলেছে, তাদের যোদ্ধারা জেনিন শরণার্থী শিবিরের ভেতরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। যদিও অপর একটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, এলাকা থেকে সরে যাওয়ার আগেই ইসরায়েলি বাহিনী তিনজনকে আটক করে।

স্থানীয় সূত্রগুলোর বরাত দিয়ে ওয়াফা নিউজ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ৪০টিরও বেশি গাড়ি নিয়ে অভিযান শুরু করে। অপরদিকে ইসরায়েলি বাহিনী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলছে, শরণার্থী শিবিরের ভেতরে কাজ করছে নিরাপত্তা বাহিনী। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে ইসরায়েলি গুলিতে ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সময়ে ফিলিস্তিনি হামলায় নিহত হয়েছে অন্তত ৩৫ জন ইসরায়েলি, যা তেল আবিবের পরিসংখ্যান অনুসারে ২০০৫ থেকে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit