বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

কোয়ার্টার ফাইনালে আলকারাজ, জাবেউরের বিদায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন গতবারের চ্যাম্পিয়ন কার্লোজ আলকারাজ। তবে মেয়েদের এককে গতবারের চ্যাম্পিয়ন ইগা শিয়াওতেকের পর রানার্সআপ ওনস জাবেউরও বিদায় নিয়েছেন প্রি-কোয়ার্টার থেকেই।

তিউনিসিয়ার জাবেউরকে হারিয়ে দিয়েছেন চীনের কিনওয়েন ঝেং। সোমবার ৬-২, ৬-৪ গেমে হেরে গেছেন পঞ্চম বাছাই জাবেউর।

২০ বছর বয়সী ঝেং প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন। তার পরের প্রতিপক্ষ আরিনা সাবালেঙ্কা কিংবা দারিয়া কাসাৎকিনা।

গতবার ইউএস ওপেনের ফাইনালে হেরেছিলেন জাবেউর। এরপর এ বছর উইম্বলডনের ফাইনালে খেলেছিলেন। পর পর দুইবার ফাইনালে উঠেও হারতে হয়েছে তাকে। এই বছর ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন তিনি। কিন্তু এ বারের ইউএস ওপেনে প্রি-কোয়ার্টার ফাইনালেই হেরে গেলেন জাবেউর।

এদিনে আলকারাজ কোয়ার্টার ফাইনালে ওঠার পথে সরাসরি সেটে হারিয়েছেন মাতেয়ো আরনালডিকে। ৬-৩, ৬-৩, ৬-৪ সেটে জেতেন তিনি।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit