বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আশুলিয়ায় নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পাঁচ লাখ টাকা লুট করেছে বলে দাবি পরিবারের।শনিবার দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত নারী সাহেরা বেগম (৫৫) টাঙ্গাইলের দেলদুয়া থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী। আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ওই নারী হোটেলের ব্যবসা করতো।

নিহতের মেয়ে রুমার দাবি, তাদের বাসায় জমি কেনার ৫ লাখ টাকা ছিল। তার মাকে হত্যা করে টাকা, মোবাইল নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমাদের পাশের ঘরের এক ভাড়াটিয়া এই কাজ করে থাকতে পারে বলে আমি সন্দেহ করছি। এর সাথে জড়িতকে আইনের আওতায় এনে তাকে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসনের প্রতি।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোহেল মোল্লা জানান, ধারণা করা হচ্ছে ওই নারীকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখন পর্যন্ত  নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের দাবি অনুযায়ী পাশের বাসার এক ভাড়াটিয়াকে আমরা সন্দেহের তালিকায় রেখে তদন্ত করছি। তার মোবাইলও বন্ধ। আমার খোঁজ নিচ্ছি।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit