বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ধারে বার্সেলোনায় ফেলিক্স-কানসেলো

Reporter Name
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ Time View

স্পোর্টস ডেস্ক : গ্রীষ্মকালীন দল বদলের শেষ মুহূর্তে দুই পর্তুগিজ ফুটবলার জোয়াও ফেলিক্স ও জোয়াও কানসেলোকে দলে টানল বার্সেলোনা। ফরোয়ার্ড ফেলিক্সকে আলতেলিকো মাদ্রিদ ও ফুল-ব্যাক কানসেলোকে ম্যানচেস্টার সিটি থেকে দলে টেনেছে কাতালান দলটি। দুজনকেই তারা নিয়েছে এক মৌসুমের জন্য।

তবে চুক্তিতে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগ রাখা হয়নি। ২৯ বছর বয়সী কানসেলো গত মৌসুমে ধারে বায়ার্ন মিউনিখে খেলেন। এবারও তাকে ধারে খেলতে পাঠাল সিটি। অন্যদিকে ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া ফেলিক্সও গত মৌসুমের অর্ধেকটা সময় ধারে চেলসিতে কাটিয়েছেন। কিন্তু ইংলিশ ক্লাবটি গোটা মৌসুমেই বাজে সময় পার করে। ফেলিক্স ২০ ম্যাচে দলটির হয়ে গোল করেন ৪টি।

আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ফেলিক্সের চুক্তি ২০২৯ সাল পর্যন্ত। তবে গত জানুয়ারির পর আর ক্লাবটির হয়ে খেলেননি। কিছুদিন আগে বার্সেলোনায় খেলা তার স্বপ্ন বলে উল্লেখ করেছিলেন তিনি। কানসেলো ২০১৯ সালে জুভেন্তাস থেকে সিটিতে যোগ দেন। দলটির হয়ে দুটি প্রিমিয়ার লিগ জেতেন। প্রফেশনাল ফুটবলার’স অ্যাসোসিয়েশনের বিচারে ২০২১ ও ২০২২ সালের বর্ষসেরা দলেও জায়গা পেয়েছিলেন।

আর্থিক দুরবস্থার কারণে এই দুই পর্তুগিজকে দলে ভেড়াতে অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। আনসু ফাতির ব্রাইটনে যোগ দেওয়া তাদের জন্য পথটা মিশ্রণ করে দেয়। আগামীকাল লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচ বার্সেলোনার। এ ম্যাচে দুজনকেই স্কোয়াডে রেখেছেন কোচ জাভি হার্নান্দেজ।

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit