শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ॥

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পুলিশী বাঁধা উপক্ষো করে বর্ণাঢ্যভাবে পালিত। গতকাল শুক্রবার বিকেল ৪টায় ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে বটতলীতে এসে শেষ হয়। র‌্যালীতে প্রায় ২হাজার সমর্থক নিয়ে অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও তার সমর্থকবৃন্দ। র‌্যালী শেষে বটতলী চত্ত্বরে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি তুখোড় রাজনীতিবীদ অধ্যক্ষ খুরশীদ আলম মতি। তিনি তার বক্তব্যে বলেন, পুলিশী বাঁধা উপেক্ষা করে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ভাবে পালন হয়েছে। বিএনপির কর্মীরা সমস্ত বাঁধা উপেক্ষা করে স্বতস্ফূর্তভাবে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণ করেছে। আগামীতে যেকোন আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নাবিউল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল বাশার, দিনাজপুর জেলা যুব দলের আহ্বায়ক মোন্নাফ মুকুল, ফুলবাড়ী উপজেলা যুব দলের আহ্বায়ক আবু সাঈদ, সদস্য সচিব মাহাবুব আলম মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নবাব আলী সরকার, সদস্য সচিব আনোয়ারুল হক, ছাত্রদলের আহ্বায়ক পাপ্পু, সদস্য সচিব জিয়াবুর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। পুলিশের বাঁধা থাকলেও তা উপেক্ষা করে স্বতস্ফূর্ত ভাবে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন বিএনপি সমর্থকরা।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit