শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

আফগানদের স্বার্থে চার তারিখের ম্যাচ তিনে!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : হুট করেই আফগানিস্তানের বিপক্ষে ৪ সেপ্টেম্বরের ফিফা প্রীতি ম্যাচ একদিন এগিয়ে ৩ সেপ্টেম্বর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আর সেই সিদ্ধান্ত নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এবং অতিথি দল আফগানিস্তানের স্বার্থে! বসুন্ধরা কিংস এরেনায় ৩ সেপ্টেম্বরের পর প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচের তারিখ অবশ্য একই থাকছে, ৭ সেপ্টেম্বর।

আগামী ৪ থেকে ১১ সেপ্টেম্বর ফিফা উইন্ডোর মধ্যে একটি দল সর্বোচ্চ দুটি আন্তর্জাতিক টায়ার- ১ ম্যাচ খেলতে পারে। সেই দুটি ম্যাচ থেকে রেটিং পয়েন্ট বেশি অর্জনের সুযোগ থাকে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অবস্থানের উন্নতির স্বার্থে রেটিং পয়েন্ট এ মুহূর্তে ভীষণ প্রয়োজন ১৮৯তম স্থানে থাকা বাংলাদেশের।

ফিফা উইন্ডোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকা আফগানিস্তানকে দুই ম্যাচে হারানো গেলে একটা ভালো রেটিং পয়েন্ট অর্জনের সুযোগ ছিল বাংলাদেশের। তবে অতিথিদের স্বার্থ দেখতে গিয়ে নিজেদের স্বার্থকে গুরুত্ব দেয়নি বাফুফে। এই উইন্ডোতে বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচের পাশাপাশি ১১ সেপ্টেম্বর ফিলিপাইনের সঙ্গে আরেকটি ম্যাচ খেলার কথা আফগানদের। এক উইন্ডোতে তিন ম্যাচ হয়ে গেলে তাদের একটি ম্যাচ থেকে বেশি রেটিং পয়েন্ট অর্জনের সুযোগ কমে যায়। তাই তারা বাফুফেকে অনুরোধ করেছে ৪ তারিখের ম্যাচটা উইন্ডোর বাইরে নিয়ে ৩ তারিখ আয়োজনের। বাফুফে তাতে সম্মতিও দিয়েছে বলে জানিয়েছেন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

তিনি অবশ্য এই সিদ্ধান্তে তেমন কোন ক্ষতি দেখছেন না। ইমরান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা আফগানদের বিপক্ষে দুটি ম্যাচকে মূলত বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে নিয়েছি। মালদ্বীপের বিপক্ষে দুই লেগের ম্যাচ দুটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের মতো দলের বিপক্ষে দুটি ম্যাচ খেললে আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়বে। ৩ তারিখের ম্যাচ উইন্ডোর বাইরে হলেও ফিফা টায়ার ওয়ান ম্যাচের মর্যাদা পাবে। তাই আমরা আফগানদের অনুরোধ রেখেছি।’

এই দুটি ম্যাচের মধ্য দিয়ে দেশের ফুটবলে নতুন যুগের সূচনা হতে চলেছে। এই প্রথম দেশে আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে ব্যক্তি মালিকানাধীন কোন ভেন্যুতে। অনেক প্রথমের জন্ম দেওয়া বসুন্ধরা কিংস এবারও ইতিহাসে নাম লেখাচ্ছে নিজেদের ভেন্যু কিংস এরেনাতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ করে দিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit