মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

ছাত্রলীগের সমাবেশে যোগ দিলেন শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা পৌনে চারটার দিকে সমাবেশস্থলে পৌঁছান তিনি। এদিকে দুপুর থেকেই স্লোগানে স্লোগানে মুখরিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সেরা ছাত্র সমাবেশ। জাতীয় নির্বাচনের আগে নৌকার পক্ষে তরুণ প্রজন্মকে জাগ্রত করতেই ছাত্র সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিত থাকার বিষয়টি আগেই নিশ্চিত ছিলো। বলা হয়েছিলো, বিকেল চারটায় তিনি সমাবেশস্থলে উপস্থিত হবেন। তবে নির্ধারিত সময়ের কিছু আগেই সমাবেশে যোগ দেন শেখ হাসিনা। জাতীয় নির্বাচন সামনে রেখে এই সমাবেশে ছাত্রসমাবের প্রতি বার্তা দেবেন শেখ হাসিনা।

এর আগে সমাবেশে অংশ নিতে ছাত্রলীগের ১৩৬টি ইউনিট আলাদা আলাদা পোস্টার ব্যানার আর রঙবেরঙের টুপি পরে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জানান দেন সাংগঠনিক দক্ষতা আর নিজেদের সক্ষমতার। ভাদ্রের ভরদুপুরে ভ্যাপসা গরম আর বৃষ্টি উপেক্ষা করে গ্রাম থেকে নগর, কেন্দ্র থেকে তৃণমূল ছাত্রলীগ কর্মীদের ঢল নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপাশি তৃণমূলে সরকারের উন্নয়নের কথা পৌঁছে দিয়ে আওয়ামী লীগকে আবারো বিজীয় করতে কাজ করবে ছাত্রসমাজ।
নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করে সরকারের পাশে থেকে আগামীতে কাজ করার প্রত্যয় জানান সমাবেশে অংশ নেয়া ছাত্রলীগের নেতাকর্মীদের। জাতীয় নির্বাচন কেন্দ্র করে যেকোনো সহিংসতা মোকাবিলায় সরকারের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা আসে ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit