বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

নির্দোষ দাবি ট্রাম্পের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক :বৃহস্পতিবার (৩১ আগস্ট) আদালতে লিখিতভাবে ট্রাম্প এই মামলায় নিজেকে নির্দোষ দাবি করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলায় ট্রাম্পসহ ১৯ জনের নাম যুক্ত আছে। তবে ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ শুনানি মওকুফ করেছেন আদালত। এ কারণে আগামী সপ্তাহে আদালতে হাজির হতে হবে না তাকে। নির্বাচনের ফল পাল্টানোর মামলায় ট্রাম্পের বিরুদ্ধে আনা ১৩টি আনুষ্ঠানিক অভিযোগের মধ্যে রয়েছে ভয়ভীতি দেখানোর বিরুদ্ধে জর্জিয়ার গুণ্ডামি-বিরোধী র‍্যাকেটিয়ারিং আইন লঙ্ঘন করা, সরকারি কর্মকর্তার শপথ লঙ্ঘন এবং জালিয়াতির ষড়যন্ত্র।

হোয়াইট হাউসের সাবেক স্টাফ প্রধান মার্ক মেডোস এবং ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি এবং মার্কিন বিচার বিভাগের সাবেক কর্মকর্তা জেফরি ক্লার্কসহ আরও ১৮ জনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে। ২০২০ সালের নভেম্বরে জর্জিয়া অঙ্গরাজ্যের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে মাত্র ১১ হাজার ৭৭৯ ভোটে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। পরে ২০২১ সালের ২ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করে নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার অনুরোধ করেন।
 
ট্রাম্প রাফেনস্পার্জারকে বলেন, তার জয়ের জন্য আরও ভোটের ‘ব্যবস্থা’ করতে। অবশ্য ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট। পরে ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় এই মামলায় গত ২৪ আগস্ট জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসর্ম্পণ করেন ট্রাম্প। আত্মসমর্পণের পরে জামিনে মুক্তি পান তিনি। তার জামিনে মুচলেকার পরিমাণ নির্ধারণ করা হয় ২ লাখ ডলার।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit