শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

যুক্তরাজ্যে ক্যানসার চিকিৎসায় ‘৭ মিনিটের’ ইনজেকশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রাষ্ট্র-পরিচালিত ন্যাশনাল হেলথ সার্ভিস বিশ্বে প্রথম এমন একটি ইনজেকশন দিতে যাচ্ছে, যেটি ইংল্যান্ডের শত শত রোগীর ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হবে এবং চিকিত্সার সময়কাল তিন চতুর্থাংশ পর্যন্ত কমাতে পারবে। খবর রয়টার্স।

ওয়েস্ট সাফোক এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের কনসাল্টেন্ট অঙ্কোলজিস্ট আলেকজান্ডার মার্টিন বলেন, এই অনুমোদন শুধুমাত্র আমাদের রোগীদের জন্য সুবিধাজনক এবং দ্রুত সেবা দেওয়াই নিশ্চিত করবে না, এক দিনে অনেক রোগীকে চিকিৎসা দেওয়াও সম্ভব হবে।  

এনএইচএস ইংল্যান্ড বলছে, ‘অ্যাটেজোলিজুম্যাব’, যা টেসেনট্রিক নামেও পরিচিত, এই ওষুধ রোগীদের শিরায় দেওয়া হয়। একটি ড্রিপের মাধ্যমে এটি শিরায় দেওয়া হয়। শিরা পেতে সমস্যা হলে কিছু রোগীর ক্ষেত্রে এই ইনজেকশন দিতে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যায়।
 
নতুন ধরনের ইনজেকশন প্রস্তুতকারী জেনেনটেকের মূল প্রতিষ্ঠান রোশ প্রোডাক্টস লিমিটেডের মেডিকেল পরিচালক মারিয়াস স্কোলজ বলেন, ক্যানসার রোগীদের বর্তমানে শিরায় ইনজেকশনের দিতে যেখানে সময় ৩০ থেকে ৬০ মিনিট লাগে, তা ৭ মিনিটে নেমে আসবে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৩,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit