শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে দেশে সব সেক্টরে উন্নয়ন হয়েছে-পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২১২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : আওয়ামী লীগ  সরকার ক্ষমতায় থাকার কারণে দেশের সব সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেছেন পাহাড়ের মানুষ এখন আর পিছিয়ে পড়া জনপদ নয় এমনকি বিচ্ছিন্ন নয়। উন্নয়নের কারনে পাহাড় ও সমতলের মানুষ সমানতালে এগিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে অভূতপূর্ব  চমক সৃষ্টি করে দেখিয়েছেন। দেশের প্রতিটি গ্রাম ও শহরের সব নাগরিকের কাছে উন্নয়নের সকল সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে।বুধবার (৩০ আগস্ট ২০২৩ইং) দুপুরের দিকে   বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় এলজিইডি, পার্বত্য  জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও সড়ক জনপথ বিভাগের আয়োজনে  ২২ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে ১৪ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি  আরো বলেন, পাহাড়ের যে উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণেই পাহাড়ে অসংখ্য উন্নয়ন হয়েছে যা অতীতের অন্য কোন সরকারের আমলে হয়নি।  এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ আলম, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা  জাবের মোহাম্মদ শোয়েব, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

একদিনের সরকারী সফরে পার্বত্যমন্ত্রী আলীকদম ও লামা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন পরিবারকে ত্রাণ সামগ্রী, টিন, নগদ অর্থ ও কৃষি বীজসহ নানা ধরণের উপকরণ বিতরণ করেন। এছাড়া  লামা চকরিয়া সড়কের ইয়াংছায় ব্রিজ, বাজার শেড, সড়ক, সেচের ড্রেইন,  মসজিদ, মন্দিরসহ বেশ কয়েকটিস্থানে বিভিন্ন প্রকল্পেইর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৩,/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit