শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

খাগড়াছড়িতে ডিবি পুলিশের অভিযানে  ৬৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ আটক দুই

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৬৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে বাজারজাত করনের উদ্দ্যেশ্যে খাগড়াছড়িতে মজুত করা প্রায় ৬৪ লাখ ৪৮ হাজার ৪০০ টাকার বিভিন্ন ব্রান্ডের অবৈধ সিগারেট জব্দ করেছে খাগড়াছড়ি ডিবি পুলিশ। এসময় সিগারেট পাচারের সাথে জড়িত দুইজনকে আটক করা হয়।

বুধবার (৩০ আগষ্ট) দুপুরের দিকে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সার্বিক তত্বাবধান ও দিক-নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান এর নের্তৃত্বে জেলা গোয়েন্দা শাখার এস আই(নি:) মোহাম্মদ আশিকুর রহমান, এসআই(নিঃ) উক্যমং রাখাইন, এসআই(নিঃ) নিক্সন চৌধুরী এবং ফোর্সসহ খাগড়াছড়ি সদর থানাধীন পূর্ব শান্তিপুরস্থ সাধন মাষ্টারের ভাড়া ঘরে অভিযান পরিচালনা করিয়া চোরাই পথে আনা সর্বমোট ১৪টি কার্টুনের মধ্যে  ৯২৫ কার্টুন বেনসন অ্যান্ড হেজেজ, ১৯৭ কার্টুন অরিস, ৯২৮ কার্টুন স্ট্রবেরী ও ৫১০ কার্টুন মুন গ্রীন আপেল সিগারেট জব্দ করা হয়। জব্দ তালিকা মুলে চোরাই পথে নিয়ে আসা সিগারেটের মুল্য প্রায় ৬৪ লাখ ৪৮ হাজার ৪০০টাকা। 

আটককৃতরা হলো, দীঘিনালার বোয়ালখালী থানা পাড়ার বাসিন্দা হরেন্দ্র লাল দেব এর ছেলে সরন দেব (৪২) ও খাগড়াছড়ি সদরের উত্তর গঞ্জপাড়ার বাসিন্দা ফুল মিয়ার ছেলে মো. রাজু (২৩) এঘটনায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে আনা অবৈধ সিগারেট মজুত করার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানান খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান। 

প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড়  সার্কেল) মো.নাজিম উদ্দিন,   খাগড়াছড়ি জেলা  গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান পুলিশ সুপার কার্যালয়ের  ডিআই ওয়ান মো. আনোয়ারুল ইসলাম সহ খাগড়াছড়ি জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) প্রেস ব্রিফিংয়ে বলেন, এ ঘটনার সাথে জড়িত অন্যদের বিষয়ে পুলিশের অনুসন্ধান অব্যাহত আছে জানিয়ে তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের মাসব্যাপী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে রিমান্ড এনে এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখবো। কেউ জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে। অপরাধীদের সাথে কোনো আপোস নয়। জব্দ তালিকা মুলে চোরাই পথে নিয়ে আসা সিগারেটের মুল্য প্রায় ৬৪ লাখ ৪৮ হাজার ৪০০টাকা বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit