শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুতে এ্যাড. শাহ আলমের শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৮১ Time View

আর কে আকাশ, বাংলার মুখ : নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবনা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য জ্যেষ্ঠ আইনজীবী এ্যাড. মো. শাহ আলম। এক বিবৃতিতে তিনি আব্দুল কুদ্দুসের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান মো. আব্দুল কুদ্দুস (৭৬)।
আব্দুল কুদ্দুস আওয়ামী লীগ থেকে টানা সাতবার দলীয় মনোনয়ন পেয়েছিলেন এবং পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আব্দুল কুদ্দুস ৫ম জাতীয় সংসদে গণপূর্ত মন্ত্রণালয় এবং সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, ৭ম জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ৯ম জাতীয় সংসদে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটি, ১০ম জাতীয় সংসদে সরকারি প্রতিশ্রুতি, সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, ১১তম জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি দ্বিতীয়বারের মতো নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit