বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

শাকিবের নায়িকার সঙ্গে এবার জায়েদ খান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৪৬ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান কলকাতার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘ছায়াবাজ’ নামের একটি সিনেমায় শুটিং করছেন কক্সবাজারে। 

জায়েদ খান জানিয়েছেন, আজ থেকে কলকাতার নায়িকা সায়ন্তিকার সঙ্গে শুটিং করছি। এর আগে আমার সঙ্গে কোনো কথা হয়নি। কয়েক দিন আগে সাইন করেছি। 

হঠাৎ কাজ শুরু? এমন প্রশ্নোত্তরে জায়েদ বলেন, চুক্তি না হলে কীভাবে বলব, তাই আগে অস্বীকার করেছি। এখন এই সিনেমায় অভিনয় করছি। এই প্রথম কলকাতার কোনো নায়িকার সঙ্গে নায়ক হলাম।’

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।

এর আগে ২৪ আগস্ট দুবাই ও সিঙ্গাপুর সফর শেষে দেশে ফেরেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে এ নায়ককে প্রশ্ন করা হয়, আপনার তো সিনেমা নেই। এর পরও কীভাবে এত আলোচনায় থাকেন? এ প্রশ্নের জবাবে চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বারের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ‘আমার সিনেমা নেই, কে বলেছে আপনাকে? ‘সোনার চর’ কি আপনি করেছেন?’

এর পর আবার প্রশ্ন করা হয়, অনেক দিন হয় আপনার সিনেমা নেই…। তখন জায়েদ খান বলেন, হ্যাঁ, এটা বলতে পারেন। অনেক দিন হয় আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। ‘বাহাদুরী’ র কাজ শেষ করেছি, ‘সোনার চর’র ডাবিং শেষ করলাম। সামনেই মুক্তি পাবে এগুলো। আর আপনারা আলোচনায় রাখেন বলে আমি আলোচনায় থাকি।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit